উৎসাহ (পত্রিকা)

পত্রসূচনা
যেদেশে কত পত্র জন্মগ্রহণ করিল, কত পত্র লীলা সংবরণ করিল, সে দেশে আবার এক খানি ক্ষুদ্রকায় মাসিক পত্রের অভ্যুদয় কেন?
ইহাই প্রকৃতির নিয়ম;— এক যায়, আর আসে। যাইতে হইবে বলিয়া, আসিবার বিরতি দেখিতে পাওয়া যায় না। যাহারা চলিয়া যায়, তাহারা কি কিছু মাত্র পদচিহ্ণ রাখিয়া যায় না?
শক্তিবাদীদিগের বিশ্বাস,— এ জগতে কোন শক্তিই অযথা লয় প্রাপ্ত হয় না। আজ যাহা লোকলোচনের অতীত হইয়া গেল, দশ দিন পরে তাহাই আবার ভিন্ন মূৰ্ত্তিতে অভিব্যক্ত হইবে।
যে সাহিত্যশক্তি নানা পথে বিক্ষিপ্ত হইয়া পড়িতেছে, তাহা যদি একক্ষেত্রে কেন্দ্রীভূত হয়, তাহাতে বঙ্গসাহিত্যের সমূহ কল্যাণ সাধিত হইতে পারে। সেই জন্যই মাসিক পত্রের অভ্যুদয় হইয়া থাকে। যে কারণে একদিন উত্তরবঙ্গ হইতে জ্ঞানাঙ্কুরের অভ্যুদয় হইয়াছিল, সেই কারণে সেই স্থান হইতে আজ আবার উৎসাহের অভ্যুদয় হইল।উৎসাহ ১:১ (বৈশাখ ১৩০৪)।
উৎসাহ পত্রিকা, বর্ষ:সংখ্যা সূচী # বর্ষ : সংখ্যা প্রকাশকাল রচনা # Entries
