সংবাদ প্রভাকর (পত্রিকা)


  • Share
     

    সংবাদ প্রভাকর

    ভিক্টোরিয়া-যুগে বাঙ্গালা-সাহিত্য

    ‘কে বলে ঈশ্বর গুপ্ত ব্যাপ্ত চরাচর। যাঁহার প্রভাবে প্রভা দেয় প্রভাকর।।’—ইতিশীর্ষক দ্বর্থক কবিতা, কবির প্রতিভার উপযোগী সন্দেহ নাই। এই প্রভাকর ১২৩৯ সালে, যোগেন্দ্রমোহন ঠাকুরের লোকান্তর গমনের সহিত উঠিয়া যায়। তারপর ১২৪৩ সালের ২৭শে শ্রাবণ হইতে আবার প্রভাকরের প্রকাশ আরম্ভ হয়। এখন হইতে সপ্তাহে তিনবার এই পত্র বাহির হইতে লাগিল। ১২৪৬ সালে ১লা আষাঢ় হইতে প্রভাকর দৈনিক হইল। শেষ আবার ১২৬০ সাল হইতে প্রভাকর মাসিকে পরিণত হইল। দেশের অনেক বিশিষ্ট ভদ্রলোক তখন প্রভাকরের গ্রাহক ছিলেন।

    হারাণচন্দ্র রক্ষিত, ভিক্টোরিয়া-যুগে বাঙ্গালা-সাহিত্য, ১৩১৮।


    ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবন চরিত ও কবিত্ব বিষয়ক প্রবন্ধ

    ঈশ্বরচন্দ্র গুপ্তের নিজের কীর্ত্তি ছাড়া প্রভাকরের শিক্ষানবিশ দিগের একটা কীর্ত্তি আছে।দেশের অনেকগুলি লব্ধ প্রতিষ্ঠ লেখক প্রভাকরের শিক্ষানবিশ ছিলেন। বাবু রঙ্গলাল বন্দোপাধ্যায় এক জন। বাবু দীনবন্ধু মিত্র আর এক জন। শুনিয়াছি, বাবু মনোমোহন বসু আর এক জন। ইহার জন্যও বাঙ্গালার সাহিত্য, প্রভাকরের নিকট ঋণী। আমি নিজে প্রভাকরের নিকটে বিশেষ ঋণী। আমার প্রথম রচনা গুলি প্রভাকরে প্রকাশিত হয়। সে সময়ে ঈশ্বরচন্দ্র গুপ্ত আমাকে বিশেষ উৎসাহ দান করেন।

    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ‘ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবন চরিত ও কবিত্ব বিষয়ক প্রবন্ধ’, কবিতা সংগ্রহ, ১২৯২।

    সংবাদ

     

    Share
     
     

    সংবাদ প্রভাকর পত্রিকা, বর্ষ:সংখ্যা সূচী
    #বর্ষ : সংখ্যাপ্রকাশকালরচনা
    #
    Entries